• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রাজিলের জয়রথ থামাতে পারল না অস্ট্রিয়া

595911_heroa_58480খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের ব্যর্থতা ভুলে অদম্য গতিতে এগিয়ে চলছে নেইমারের ব্রাজিল। ব্রাজিলের জয়রথ থামতে পারলনা অস্ট্রিয়াও। মঙ্গলবার অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন অধিনায়ক নেইমারের নেতৃত্বে এটি ব্রাজিলের টানা ষষ্ঠ জয়।

অবশ্য অস্ট্রিয়ার মাঠে টানা ষষ্ঠ জয়টি তুলে নিতে বেশ বেগ পেতে হয়েছে ব্রাজিলকে। প্রথমার্ধে দারুণ খেললেও গোল আদায় করতে পারেনি কার্লোস দুঙ্গার শিষ্যরা। ফলে গোলশূণ্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি প্রথম গোলের জন্য। ম্যাচের ৬৪তম মিনিটে অস্কারের নেওয়া কর্নার কিকে হেড করে দলকে প্রথম গোলটি এনে দেন ডেভিড লুইস। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৭৫তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ডি-বক্সের ভিতর বাধা দেন অস্কার। এতে পেলান্টির বাঁশি বাজাতে দেরি করেননি রেফারি। আর পেলান্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে সমতায় ফেরান ড্রাগোভিগ।

এরপর এগিয়ে যাওয়ার জন্য আক্রমণের ধার বাড়ায় ব্রাজিলিয়ানরা। কিন্তু নেইমার-অস্কারদের একের পর এক আক্রমণেও ভাঙ্গছিলনা অস্ট্রিয়ার জমাট রক্ষণ। শেষ পর্যন্ত উদ্ধারকর্তা হিসেবে হাজির হলেন বদলি হিসেবে মাঠে নামা রবার্তো ফিরমিনো। ম্যাচের ৮৩তম মিনিটে ডি-বক্সের ফিতর থেকে দূরপাল্লার অসাধারন এক শটে গোলরক্ষককে বোকা বানিয়ে দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি।

এরপর আর কোন গোল না হওয়াতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় দুঙ্গার শিষ্যদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ