• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টু আর নেই

image_107004_0ঢাকা: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রবীণ এবং জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টু (৭৪) মঙ্গলবার সন্ধ্যায় ভারতের জয়পুরে এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাতে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

তিনি সস্ত্রীক আজমির শরীফ জিয়ারত এবং বেড়াতে ভারত গিয়েছিলেন। পথে জয়পুর পর্যন্ত যেতে পেরেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হোটেলের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান এবং বমি শুরু করেন। তার স্ত্রী তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪০ সালে খুলনার সাতক্ষিরাতে জন্মগ্রহণ করেন তিনি। ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্সের সাবেক ফুটবলার ছিলেন তিনি। পূর্ব পাকিস্তান জাতীয় দলে ফুটবল খেলতেন, এছাড়া তিনি ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লুজ এবং ১৯৭৮ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ ছিলেন। পেশাজীবনে তিনি সিএসপি অফিসার হিসেবে আয়কর কমিশনার ছিলেন। তিনি বাংলাদেশ ক্রীড়াভাষ্যকার ফোরামের আজীবন সদস্য।

এই কৃতি ক্রীড়াভাষ্যকারের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রীড়াভাষ্যকার ফোরামের পক্ষ থেকে আলফাজ উদ্দিন আহমেদ, শামিম আশরাফ চৌধুরী, ড. সাঈদুর রহমান, সামসুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।

এছাড়া বাংলাদেশ বেতার ও টেলিভিশন পরিবার এবং বাংলাদেশ ক্রীড়াভাষ্যকার ফোরাম ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ