সিসিনিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন তিনি।
সেখানে তিনি ছাত্রদলের আয়োজনে বিশাল আকৃতির একটি কেক কাটেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।