• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের কান্তজিউ মেলায় নগ্ননৃত্য ও অশ্লীলতা বন্ধের দাবি

deanceদিনাজুপর প্রতিনিধি : দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মেলায় নগ্ননৃত্য ও অশ্লীলতা বন্ধের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ ব্যাপারে সরাসরি প্রশাসনের যোগসাজস আছে বলে অভিযোগ করে দ্রুত এসব বন্ধের দাবি জানিয়েছেন তারা।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কাহারোল উপজেলা আমতলা মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোহাম্মদ রবিউল ফয়সালের নিকট স্মারকলিপি প্রদান করেন। বুধবার বিকেলে স্মারকলিপি প্রদান করেন কৃষক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্মল কুমার।
এ বিষয়ে জেলা কমিউনিষ্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক প্রশান্তু কুমার সেন জানান, উপমহাদেশের ঐতিহাসিক কান্তজিউ মেলাকে কেন্দ্র করে বিনোদনের নামে যে নগ্ননৃত্য ওঅশ্লীলতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি। কারণ এতে মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে এবং যুব সমাজ অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বাড়ছে অপরাধ প্রবণতা। দেশ-বিদেশের পর্যটকদের কাছে সুনাম ক্ষুন্ন হয়েছে।
কাহারোল থানার ওসি পৃতিশ কুমার রায় জানান, বিষয়টি নিয়ে আমরা মেলা পরিচালনা কমিটির সাথে বৈঠক করেছি। মেলায় আর কোন প্রকার নগ্ননৃত্য ও অশ্লীল কোন কার্যক্রম চলবে না মর্মে তারা আমাদের আশ্বস্ত করেছেন। তারপরেও কোন অভিযোগ আসলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল জানান, মেলায় নগ্ননৃত্য ও অশ্লীলতারোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নগ্ননৃত্য ও অশ্লীলতার অভিযোগে বিনোদন কেন্দ্রগুলি বন্ধ করে দেয়া হয়েছে। মেলায় এখন সুস্থ্য ও সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমি আশা করছি আমাদের পদক্ষেপের ফলে মেলার সুনাম বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ