সিসি নিউজ: সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাক্তার পাড়া জামে মসজিত চত্ত্বরে দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ওই অস্থায়ী ক্যাম্পে প্রায় সহ¯্রাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতাল ও স্থানীয় চিকিৎসকরা।
ওই গ্রামের ডা. মো. হাফিজুল ইসলামের উদ্যোগে ও আন্ধেরী হিলফি জার্মানের অর্থায়নে চিকিৎসাসেবা ক্যাম্পের চিকিৎসকগণ হলেন ডা. অধ্যাপক মান্নান চৌধুরী, ডা. আবু জাহিদ বসুনিয়া, ডা. হাফিজুল ইসলাম, ডা. মাসতুরা বেগম, ডা. আশরাফুল খালেদ, ডা. আবু সাঈদ মন্ডল, ডা. রাইসুল কবির, ডা. আনিসুল হক ও ডা. জিল্লুর রহমান রনি। ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন মানব কল্যাণ সংঘের সদস্যরা।