• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আমেরিকায় বৈধতা পেল ৫০ লাখ অবৈধ অভিবাসী

image_107292_0আন্তর্জাতিক ডেস্ক: নতুন অভিবাসন পদ্ধতিতে প্রায় ৫০ লাখ অবৈধ অভিবাসী আমেরিকায় বসবাসের সুযোগ পাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন এ অভিবাসন নীতি ঘোষণা করেছেন।

নতুন নীতি ঘোষণা করে অবৈধ অভিবাসীদের উদ্দেশ্যে ওবামা বলেন, “আপনারা আড়াল থেকে বাইরে বের হয়ে আসুন। নতুন এ নীতিকে গ্রহণ করুন।”

এদিকে রিপাবলিকান পার্টি বলছে, কংগ্রেসকে পাশ কাটিয়ে ওবামার এ নীতি কোনো কাজে আসবে না।

আমেরিকায় প্রায় ১১ মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছে। এ বছর দেশটির সীমান্ত দিয়ে প্রবেশ করা শিশুরা নতুন করে সংকট সৃষ্টি করেছে।

নতুন এ নীতির আলোকে নাম তালিকাভুক্ত না করা পিতা-মাতার সন্তানেরা তিন বছর মেয়াদী ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে পারবেন। যেসব অভিভাবক পাঁচ বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন তারা এ সুবিধা পাবেন।

প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমি যা করেছি সেটা জবাবদিহিতার জন্য। এটা কোনো ধরনের রাষ্ট্রীয় ক্ষমার বিষয়ও নয়।”-বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ