• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী বিউটি

Biaকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কামার পাড়া গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে বিউটি আক্তার (১২)কে বাল্য বিবাহ দেয়ার অপরাধে উপজেলা প্রশাসন ২জনকে আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যার সময় সদর ইউনিয়নের কামার পাড়া গ্রামের মৃত বোছা মামুদের পুত্র নেজাম উদ্দিন (৫৫) কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মোছাঃ বিউটি আক্তার (১২) কে গোপনে বাল্য বিবাহ দেয়ার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সেই বিয়ের বাড়ীতে হানা দিয়ে মেয়ের বাবা নেজাম উদ্দিন (৫৫) কে ও  বরের চাচাত ভাই বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ ইস্রাফিল ইসলাম (৫০) কে আটক করে থানায় নিয়ে আসলে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পায় কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বিউটি আক্তার। পরে ১৯২৯ সালের বাল্য বিবাহ নিরোধ আইনের (৬) ধারায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান মেয়ের বাবা নেজাম উদ্দিন (৫৫) ও বরের চাচাত ভাই ইস্রাফিল ইসলাম (৫০) কে ২১দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে বর ও বরের বাবা বিয়ের বাড়ী থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ