• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিম্বাবুয়েকে ২৫২ রানের টার্গেট দিলো টাইগাররা

199009.3_58969খেলাধুলা ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সফরকারী জিম্বাবুয়েকে ২৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হকের দুর্দান্ত সূচনায় বিশাল সংগ্রহের পথে এগুচ্ছিলো বাংলাদেশ। কিন্তু মাত্র ৬৭ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ফেলায় সেটা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ২৫১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।

দলের পক্ষে ওপেনার এনামুল হক ৮০ ও তামিম ইকবাল ৭৬ রান করেছেন। এছাড়া ৩৩ রান করেছেন সাত নম্বরে ব্যাটিংয়ে নামা মমিনুল হক।

রোববার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করে ওপেনিং জুটিতেই এই দুইজন যোগ করেন ১৫৮ রান। কিন্তু এরপরই বিপর্যয় নেমে আসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।

দলীয় ১৫৮ রানের মাথায় রান আউটের শিকার হন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৯৮ বল খেলে ৭ টি চার ও একটি ছক্কায় ৭৬ রান করেন তামিম। তামিম আউট হওয়ার পরের বলেই বোল্ড হয়ে ফেরেন প্রথম ওয়ানডের হিরো সাকিব আল-হাসান।

এরপর দলীয় রান আর মাত্র ১৫ টি যোগ হতেই আবারো দুটি উইকেটের পতন ঘটে। দলীয় ১৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে যান ওপেনর এনামুল হক। ৫ টি চার ও একটি ছক্কার সাহায্যে এই রান করেছেন এনামুল।

এনামুল ফেরার এক বল পর আউট হয়ে যান প্রথম ওয়ানডেতে ঝড়ো ৪৪ রানের ইনিংস খেলা সাব্বির রহমান।

এক কিছুক্ষণের মধ্যে আরও দুটি উইকেটের পতন হয় টাইগারদের। দলীয় ২০৪ রানের মাথায় ফেরেন মুশফিক (২৭) ও মাহমুদুল্লাহ (১২)।

মাহমুদুল্লাহ ফেরার পর উইকেটে আসেন মমিনুল হক। এবং একপ্রান্ত আগলে রেখে ঝড়ো এক ইনিংস খেলে দলকে মাঝারি সংগ্রহ এনে দেন তিনি। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে সাতে নেমে মাত্র ২৩ বল খেলে ৩টি চারের সাহায্যে ৩৩ রানে অপরাজিত থাকেন মমিনুল।

জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ও কামুরঞ্জি দুটি করে উইকেট দখল করেছেন। ২৫২ রানের টার্গেটে ব্যাটিং করছে  জিম্বাবুয়ে দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ