• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাস চাপায় ডিজিএফআই সদস্য নিহত

Accidentঢাকা: রাজধানীর মিরপুরের কালশী এলাকায় মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম (২৬) নামে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) এক সৈনিক নিহত হয়েছেন।

এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং অন্তত ১০টি বাসে হামলা ভাঙচুর চালায়।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন রাতে ঘটনাস্থল থেকে জানান, ৮টার দিকে নতুনবাজার থেকে পল­বীগামী জাবালে নূর পরিবহনের একটি বাস কালশীর ব্লুমুন হোটেলের সামনে মোটারসাইকেল আরোহী নাজমুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। নাজমুলও একই দিকে যাচ্ছিলেন। বাস চাপায় ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। এরপর স্থানীয় লোকজন রাস্তায় নেমে সড়ক অবরোধ করে ভাঙচুর শুরু করে। এসময় কালসী মোড়ের কাছে জাবালে নূর পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। তারা আরও আট-নয়টি বাস ভাঙচুর করে।

খবর পেয়ে ক্যান্টনমেন্ট ও পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণকারী গাড়ি জবালে নূর পরিবহনের বাসটির আগুন নেভানোর আগেই সেটি পুড়ে যায়। রাত ১০টা পর্যন্ত কালসীর সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছিল বলে জানান পুলিশ কর্মকর্তারা।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম বলেন, নিহত নাজমুল ইসলাম ডিজিএফএই এর সৈনিক ছিলেন। তার মৃতদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানান ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ