• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রামুতে ২০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ

Bostaকক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলায় ২০০ বস্তা (১০ মেট্রিকটন) ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে কৃষি বিভাগ ও পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার থেকে এসব সার জব্দ করা হয়।ওই সার গুলো গর্জনিয়া বাজারস্থ সারের ডিলার মোস্তাক আহমদের মালিকানাধীন আবু তাহের ট্রেডার্সে ঢোকানো হচ্ছিল।

কচ্ছপিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সার গুলো কোন এলাকা থেকে আনা হয়েছে তা কৃষি বিভাগ অবগত ছিলনা। তাই উপর মহলের নির্দেশ মতে পুলিশের সহযোগিতা নিয়ে সার গুলো জব্দ করা হয়েছে। পাশাপাশি সারের ডিলারটিও সিলগালা করা হয়েছে।

এদিকে ডিলার মালিকের ছেলে মো. রাসেল দাবি করে বলেন, ইউরিয়া সার গুলো সম্পূর্ণ বৈধ। নাইক্ষ্যংছড়ির বেইলি সেতুটি ভেঙ্গে যাওয়ায় জব্দকৃত সার গুলো আমরা নাইক্ষ্যংছড়িতে জমা রেখেছিলাম। মঙ্গলবার সার গুলো গোডাউনে তোলা হচ্ছিল মাত্র।

উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার মো. এনায়েত বাপ্পি বলেন, বর্তমানে সার ও ট্রাক জব্দ করা হয়েছে। গোডাউনের মালামাল গুলোর স্টক মিলানোর পর যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইকুল আহম্মেদ ভূইয়া ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি যেহেতু কৃষি বিভাগের আওতাধীন, সেহেতু তারাই এ বিষয়ে সিদ্ধন্ত গ্রহণ করবে। তবে সেখানে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ