• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলব্যাগে মেরুদণ্ডের ক্ষয়

indexসিসি ডেস্ক: আজকাল দেখা যায় অনেকেরই অল্প বয়সে মেরুদণ্ডের সমস্যা হতে। এর মধ্য শিশুও আক্রান্ত হচ্ছে উল্লেখযোগ্য হারে। এর পেছনে প্রধান যে কারণ তাহল, বয়স এবং শরীরের ওজনের তুলনায় অনেক বেশি ওজনের ভারী বহন করা। ঘাড়ে বা কাঁধে করে দীর্ঘক্ষণ স্কুলব্যাগ বহনে মেরুদণ্ডের ক্ষয় হতে পারে।

স্কুলগামী শিশুদের এই সমস্যা বেশি দেখা যায়। তারা প্রয়োজনের তুলনায় বেশি বই-খাতা ব্যাগে করে নিয়মিত স্কুলে যায়। এক সময় এতো চাপ বহনের ফলে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। আগে এ ধরণের অসুখ দেখা যেত না। কিন্তু বর্তমানে শিশুর ঘাড় ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি উপসর্গের শেষ নেই।

ভারী ব্যাগ বহন করতে গিয়ে ঘাড় ও কাঁধের মাংসপেশিতে টান পড়ে। এই দীর্ঘক্ষণ টানই শিশুর ফাইব্রোসাইটিস, ফাইব্রোমায়োসাইটিস ইত্যাদি রোগে ভোগার কারণ হয়ে থাকে। এ ছাড়া কাইফোসিস ও সোয়ারম্যানস ডিজিজও হতে পারে। এর ফলে মেরুদণ্ড বেঁকে যাওয়া, হাঁড়ের ফাঁকে জমে থাকা পিচ্ছিল উপাদান কমে যাওয়া, এমনকি হাড় ভেঙেও যেতে পারে। যা পরবর্তীতে প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি করে। এ থেকে আরও বড় সমস্যাও দেখা দিতে পারে।

তাই বাবা-মায়েরা লক্ষ রাখবেন, যেন শিশু বেশি ওজনের ব্যাগ বহন না করে। প্রয়োজন ছাড়া কোনো বইখাতা স্কুলে না নেয়। প্রয়োজনে কিছু বইখাতা স্কুলের ডেস্কে রাখার ব্যবস্থা করবেন। এতে তার দেহের ওপর চাপ কমবে। তাছাড়া বাবা-মা বাচ্চাদের এমন কিছু ব্যাগ কিনে দেন, যার ওজন থাকে অনেক বেশি।

আর কিছুদিন পরেই ছেলেমেয়ের নতুন ক্লাসের ব্যাগ কিনতে হবে। এসময় মা-বাবা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন স্কুলব্যাগের ওজন হালকা হয়। নিতান্তই যদি শিশুর শারীরিক সমস্যা দেখা দেয়, তবে চিকিৎসকের শরণাপন্ন হোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ