• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে লতিফের ফাঁসির দাবিতে বিক্ষোভ

image_107854_0রংপুর: অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে রংপুরের সম্মিলিতি কওমি মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার রংপুর মহানগরীর সিটি বাজারের সামনে বিক্ষোভ ও সমাবেশে করে তারা।

সম্মিলিতি কওমি মাদরাসার ব্যানারে রংপুরের সকল কওমি মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা দুপুর ১২ টায় সিটি বাজারের সামনে জড়ো হন।

সেখানে কমিটির আহবায়ক হাফেজ মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ইউনুস আলী, মাওলানা মাহমুদুর রহমান, ক্বারী আতাউল হক, হাফেজ আমজাদ হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, মাওলানা জোবায়ের, মোহাম্মদ মাহমুদুর রশিদ রিপন প্রমুখ।

পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল জাহাজ কোম্পানী মোড়, সুপার মার্কেট হয়ে কাচারী বাজারে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া মাহফিলে ইসলামকে রক্ষা করার জন্য সকল মুসলমানকে এক হয়ে যোনে কাজ করতে পারে সেজন্য আল্লাহার কাছে প্রার্থনা করা হয়।

এর আগে সমাবেশে বক্তারা বলেন, লতিফ সিদ্দিকী স্বীকৃত মুরতাদ। সরকার তাকে মন্ত্রী এবং দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছে। বক্তারা লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ