মিটুল চৌধুরী: বাংলাদেশ আওয়ামী যুবলীগ জলঢাকা পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে যুবলীগের উপজেলা শাখা। গত ২৪ নভেম্বর ওই কমিটির আহবায়ক সারোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এমন তথ্য মিলেছে।
সূত্র মতে, জলঢাকা পৌর যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে নজমুল কবির মুকুলকে আহবায়ক এবং শফিকুল ইসলাম পলাশ, লাভলুর রশিদ, রোস্তম আলী হিরু, মৃনাল বিশ্বাস ও আজম বাদশা সাবুকে যুগ্ম আহবায়ক হিসেবে স্থান পেয়েছেন। সদস্যরা হলেন- গৌতম, মোস্তাইন, উৎপল, ওবায়দুজ্জামান, আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান, সানিয়ার, রেজাউদ্দৌলা, আতাউর, উমেষ, রফিকুল, বাবুল, রউফুল, সাজ্জাদ, মঞ্জুরুল, সানোয়ার, রবিউল, আলমগীর, এরশাদ, তহিদুল, মহুবার, অলিয়ার, মালেক, রিমন ও স্বপন।