• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিনা মালিকের ২৬ বছরের কারাদণ্ড

Vinaআন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে পাকিস্তানের বিতর্কিত অভিনেত্রী ভিনা মালিক, তার স্বামী মালিক আসাদ এবং জং গ্রুপের টিভি চ্যানেল জিও টিভির মালিক মীর শাকিলুর রেহমান ও অনুষ্ঠান সঞ্চালক শায়েস্তা লোদিকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত।

ইসলামাবাদে গিলগিটের সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক রাজা শাহবাজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি চার আসামির প্রত্যেককে ১৩ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। তারা আত্মসমর্পণ না করলে তাদের সম্পত্তি জব্দের নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।

রায় ঘোষণা করে আসামিদের গ্রেফতার করে দণ্ড কার্যকরের জন্য ইসলামাবাদ, পাঞ্জাব, সিন্ধ ও বেলুচিস্তানের পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।
পাকিস্তানের আহলে সুন্নত ওয়াল জামাতের গিলগিট-বালতিস্তান শাখার ভাইস প্রেসিডেন্ট হেমায়েতুল্লাহ খান গত ২৬ মে এই মামলা দায়ের করেন।

জানা গেছে,জিও টিভিতে গত মে মাসে ভিনা মালিক ও তার স্বামী বশির খান তাতে অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শায়েস্তা ওয়াহিদ। অনুষ্ঠানে তারা দু’জনে বিয়ের অভিনয় করছিলেন। সঙ্গে কোরআন থেকে কিছু শব্দ ব্যবহার করা হয়। ধর্মীয় গান গাওয়া হয়। এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন ইসলামী সংগঠনগুলো। পাকিস্তানের বিভিন্ন শহরে তাদের নামে মামলা হয়। জিও টিভির মালিক শাকিলুর রহমানের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়। পরে টিভি কর্তৃপক্ষ ক্ষমা চাইলেও মামলাগুলি প্রত্যাহার করা হয়নি।

এমনই একটি মামলায় ইসলামাবাদের আদালত দোষী সাব্যস্ত করেছে শাকিলুর রহমান, ভিনা মালিক, বশির খান এবং শায়েস্তা ওয়াহিদকে। তাদের ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সঙ্গে ১৩ লক্ষ টাকা জরিমানা। জরিমানা দিতে না পারলে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

যদিও চারজনের কেউই পাকিস্তানে নেই। শাকিলুর রহমান দুবাইতে থাকেন। বাকি তিনজনও এখন পাকিস্তানের বাইরে। তারা দেশে ফিরবেন নাকি বিদেশ থেকেই আইনি লড়াই পরিচালনা করবেন, তা স্পষ্ট নয়।

রায়ে বিচারক শাহবাজ খান বলেছেন, ইসলাম পাকিস্তানের রাষ্ট্রধর্ম। কেউ যদি ইসলাম বা আল্লাকে নিয়ে ঠাট্টা করে, তা হলে এমন কঠোর সাজা পাওয়ায় উচিত। নইলে সমাজে ভুল বার্তা যাবে। তবে এই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা যাবে বলেও জানান বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ