• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে ছিনতাইকারীদের হামলায় আহত ৩

Cintaiদিনাজপুর প্রতিনিধি : জেলার কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলা থেকে বাড়ি ফেরার পথে  মোটরসাইকেলের ৩ আরোহীকে কুপিয়ে মোটরসাইকেল, মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। এলাকাবাসী আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
বুধবার রাত ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুরে এ ঘটনা ঘটে। আহতরা মোটরসাইকেল আরোহীরা হলেন- বীরগঞ্জ পৌর শহরের মৃত আবদুল বাতেনের ছেলে মো. মমতাজুল করিম তাজু (৩৭), একই এলাকার চশমা ব্যবসায়ী মো. শামসুল হক (৪৮) ও বীরগঞ্জ ভূমি অফিসের সার্ভেয়ার মো. হাফিজ উদ্দিন (৩৯)।
বীরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম জানান, আহত মোটরসাইকেল মালিক মো. মমতাজুল করিম তার ওয়ার্ডের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ