সিলেট: সিলেটে বুধবার দিবাগত গভীর রাতে অগ্নিকাণ্ডে আওয়ামী লীগের কার্যালয় ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।
রাত আড়াইটার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- আগুনে লামাকাজি বাজারের আল আমিন রেস্টুরেন্ট, আবেদ আলী রেস্টুরেন্ট, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও একটি পানের টং দোকান পুড়ে যায়।
খবর পেয়ে সিলেট দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিলেট ফায়ার স্টেশন অফিসার জাবেদ হোসেন জানান বিদ্যুতের শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে স্থানীয়রা জানান অগ্নিকান্ডে ১৫/২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।