সিসি নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আমাদের বৈধতা দেয়ার কে? তারা যদি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতো এবং সংসদে গিয়ে অনাস্থা প্রস্তাব দিয়ে আমাদের অবৈধ করতো তাহলে ঠিক ছিল।’
তিনি বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। তারা কীভাবে আমাদের বৈধতা দেবে? আমাদের বৈধতা দেবে জনগণ।’
বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরীর কাজির বাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি যদি পরিবর্তন চায় তাহলে তাদেরকে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’