• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সার্ক অবকাশ কর্মসূচিতে যোগ দেননি প্রধানমন্ত্রী

Hasinaসিসি ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম সার্ক সম্মেলনের অবকাশ কর্মসূচিতে যোগ দেননি। ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ওই কর্মসূচিতে তিনি যোগ দেননি বলে জানা গেছে।

বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ধুলিখেল শহরে সম্মেলনে যোগ দেয়া শীর্ষনেতাদের জন্য এই অবকাশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, “ঠান্ডাজনিত অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী ধুলিখেলে যাননি। তিনি বৃহস্পতিবার বিকেলে কাঠমুন্ডু সিটি হয়ে অনুষ্ঠিতব্য ১৮তম সার্ক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।” সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি হেলিকপ্টারে করে কাঠমান্ডু থেকে ধুলিখেলে যান। ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সেখানে যান। বাকি ছয় নেতা নেপালের বিমানবাহিনীর হেলিকপ্টারে করে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ