সিসি নিউজ: সৈয়দপুরে দৈনিক ভোরের কাগজ ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জিকরুল হকের বড় ভাইয়ের স্ত্রী আঞ্জুআরা বেগম (৬২) বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় তার পুলপাড়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা তাঁর নিজ বাড়ির মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার অকাল মৃত্যুতে সিসি নিউজের পরিবার, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার সুধীজন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।