নীলফামারী প্রতিনিধি: তৃণমূলের চাহিদার প্রেক্ষিতে বাজেট প্রণয়ণের দাবি জানানো হয়েছে নীলফামারীতে অনুষ্ঠিত বাজেট ও কর ন্যায্যতা বিষয়ক এক কর্মশালায়। এসময় জেলার সার্বিক অবস্থা বিবেচনায় জেলা ভিত্তিক বাজেট প্রণয়ণ করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। বৃহষ্পতিবার সকাল থেকে বেসরকারী উন্নয়ন সংস্থা ইউএসএস এর সম্মেলণ কক্ষে দিনব্যাপী বাজেট ও কর ন্যায্যতা বিষয়ক এক কর্মশালা এসব দাবি জানানো হয়।
সকাল ১১ টায় কর্মশালার শুরুতে ইউএসএস এর ক্যাম্পাস প্রকল্পের সমন্বয়কারী কায়কোবাদ হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কর্মশালা। কর্মশালার মূল আলোচক ছিলেন ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। এ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় ইউএসএস আয়োজিত কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।