• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন

ফুলবাড়িঢাকা: সরকার ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন না করে পুনরায় বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জিকে দিয়ে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তলন করার ষড়যন্ত্র করছে, বলে অভিযোগ করে ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।

বক্তারা বলেন, ‘গত ২৪ ও ২৫ নভেম্বর এশিয়া এনার্জির কান্ট্রি ডিরেক্টর গ্যারি লাই সরকারের সহায়তায় দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়িতে দালাল চক্রকে নিয়ে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির জন্য নানা তৎপরতা চালানোর সময় ফুলবাড়ির বীর জনতা পূর্বের ন্যায় ঐ অপতৎপরতা রুখে দাঁড়িয়েছে। কিন্তু সরকার বহুজাতিক সংস্থার পক্ষ হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

সরকারের দেশ ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘রক্তে লেখা ঐতিহাসিক ফুলবাড়ির ৬ দফা চুক্তি বাস্তবায়ন করতে হবে। নতুন করে বহুজাতিক সংস্থার তৎপরতা ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে।’

সমাবেশে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ