• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খুনের অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

image_108079_0.pngময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই মুনসুর হত্যার ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মামলার এজাহারভুক্ত আসামী উপজেলার শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন, গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন ও যুবলীগ নেতা আনোয়ার। গ্রেফতারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী জানান,নান্দাইলের আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভুইয়া নিহতের ঘটনার বুধবার রাতে রাজধানী ঢাকার হাইকোর্টের সামনে থেকে মামলার এজাহারভুক্ত আসামী দুই ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, নান্দাইল উপজেলা সদরে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এমএ সালাম গ্রুপের মাঝে সংঘর্ষে উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়ার বড়ভাই আবুল মনসুর ভুইয়া নিহত ও পুলিশসহ অনন্ত ২০জন আহত হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম ভুইয়া বাদী হয়ে ৪৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০জনের নামে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে, মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ