চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজের ছাত্রাবাসে পুলিশের অভিযানে হাতবোমা, পেট্রল বোমা, গান পাউডার,বোমা তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে অংশ নেয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ও গোয়েন্দা পুলিশের দেড় শতাধিক সদস্য।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মুহিউদ্দিন সেলিম জানান, অভিযান চলাকালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হল থেকে সাতটি হাতবোমা, আটটি পেট্রল বোমা, পাঁচ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়।
এছাড়া শেরে বাংলা হলের ডাইনিং থেকে পাঁচটি রামদা, ১০টি রড ও বেশ কিছু দা-ছুরি উদ্ধার করা হয়েছে।