• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৪ বছর পর হবিগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা

Hasinaহবিগঞ্জ: দীর্ঘ ১৪ বছর পর আগামী ২৯ নভেম্বর শনিবার একদিনের সফরে হবিগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এখন ব্যস্ত সময় পার করছেন সবাই। হবিগঞ্জ শহরের সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন লোকজন। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল, বাসা-বাড়ির দেয়ালসহ রাস্তাঘাট পরিষ্কার পচিচ্ছন্ন করার কাজ সম্পন্ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এদিন স্থানীয় নিউ ফিল্ডে জনসভায় ভাষন দেবেন। ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে এই জনসভায় লক্ষ্য লোকের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
তিনি জানান, শেখ হাসিনার আগমনে উচ্ছ্বসিত হবিগঞ্জবাসী। প্রতিদিনই নেতা-কর্মীরা মিছিল-মিটিং করছেন। মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশাজীবীরাও আসবেন সমাবেশস্থলে। বিদেশ থেকেও অনেক প্রবাসী নেতারা এসেছেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের সবাই এখন ব্যস্থ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। সার্কিট হাউজকে সাজানো হয়েছে নতুন সাজে। প্রধানমন্ত্রী যেখানে সালাম গ্রহণ করবেন সেটিও নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। হবিগঞ্জ শহরে তিনটি ও নবীগঞ্জের বিবিয়ানায় দুটি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে।হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জনসভাস্থলসহ হবিগঞ্জ শহরের সর্বত্র বসানো হয়েছে সিসি ক্যামেরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিবিয়ানা গ্যাস ফিল্ড সম্প্রসারণ প্রকল্প, নবীগঞ্জ, বিবিয়ানা ধনুয়া ৩৬ ইঞ্চি ব্যাসবিশিষ্ট উচ্চ-চাপ পাইপ সঞ্চালন লাইন, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট- ০২ (৩৪১ মেগাওয়াট), ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক (এন-২) হাইওয়ে হতে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক এবং ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন, নবীগঞ্জ এর উদ্বোধন করবেন। এ ছাড়া বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
দুপুর ২টা ১০ মিনিটে নিউফিল্ডে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ