• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিজিবি’র দুই সদস্য নিহত

Deathফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিজিবি’র দুই সদস্য নিহত হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টায় দিনাজপুর-ফুলবাড়ী মহা-সড়কের রাজরামপুর  নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ী ২৯-বিজিবি ব্যাটালিয়ন এর সদস্য রুবেল হোসেন (২২) ও আলামিন (২৪)। তারা মোটরসাইকেল যোগে ফুলবাড়ী থেকে বিজিবি ক্যাম্পে যাচ্ছিলো। বিপরীতমুখী দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এঘটনা নিশ্চিত করেছে ফুলবাড়ী ২৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম. জাহিদুর রশিদ পিএসসি।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সকালে পিকআপ এ করে নবাবগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে বের হয় একটি টিম। সেই টিমে ছিলেন তারা। নবাবগঞ্জ উপজেলায় দু’টি মোটরসাইকেলসহ বেশ বিছু ভারতীয় ফেনসিডিল আটক করা হয়। আটককৃত মোটর সাইকেল দু’টি দু’জন করে ৪-বিজিবি সদস্য নিয়ে ক্যাম্পে ফিরছিলো। ক্যাম্পের কাছাকাছি স্থান রাজরামপুর  স্থানে  এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এবিএম রেজাউল করিম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ