• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লার জনসভায় বাধা দেয়ার অভিযোগ বিএনপির

BNP Flagঢাকা: ২০ দলীয় জোট আয়োজিত কুমিল্লায় শনিবারের জনসভা বাধাগ্রস্ত করতে সরকারের লোক ও প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “কুমিল্লায় আগামীকালের জনসভা উপলক্ষে কুমিল্লা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল কুমিল্লা টাউন হল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এজন্য কুমিল্লায় সাজ সাজ রব পড়ে গেছে। কিন্তু সরকার ও কুমিল্লা প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তারা ব্যানার-ফেস্টুন লাগাতে বাধা দিচ্ছে ও ছিড়ে ফেলছে। এত কিছুর পরেও কুমিল্লার জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনতার ঢল নামবে।”
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “জনগণের ম্যান্ডেট ছাড়া একটি পরগাছা সরকার জাতির জন্য অপমানজনক। এই সরকার জনগণের দ্বারা সমর্থিত নয় বলেই নতুন বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক, জাতি গঠন এবং গণতন্ত্র চর্চার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি সচেতনভাবেই অগ্রাহ্য করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্রতা বৃদ্ধি করে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রক্ষমতায় থাকার শর্ত যে গণসম্মতি, যেটি একমাত্র ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়- এটি তারা বিশ্বাস করে না। এইজন্য তাদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখানো। তাই অত্যন্ত নির্দয়ভাবে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।”
রিজভী বলেন, “সরকারের মুখে দুর্নীতি বিষয়ে কথা এখন রঙ্গরসে পরিণত হয়েছে। রাবিশ ও বোগাস শব্দের ট্রেডমার্ক অর্থমন্ত্রী ‘ঘুষ দেয়া নাকি অবৈধ নয়’-বলে যে ভয়ঙ্কর ফতোয়া দিয়েছেন তাতে অর্থমন্ত্রীর এই কথায় আশকারা পেয়ে সুড়ঙ্গ কেটে ব্যাংক ডাকাতিসহ কাগজ জালিয়াতি করে সরকারী অর্থ আত্মসাৎকারী, ঘুষখোর, নির্লজ্জ দুর্নীতিবাজ এবং রাষ্ট্রের পুঁজি লুন্ঠনকারীরা আরো বেশি দুষ্কর্ম করার জন্য উৎসাহে মেতে উঠেছে।”
তিনি বলেন, “আর দুদক আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের ন্যায় প্রভাবশালী ক্ষমতাসীনদের রেহাই দিয়ে যাচ্ছে। দুদকের ধোয়া মোছার সার্টিফিকেটে পদ্মা সেতু কেলেঙ্কারিতে সৈয়দ আবুল হোসেন, আবুল হাসান চৌধুরীসহ দশজন দায়মুক্তি পেয়েছেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোজাম্মেল হোসেন, সাংসদ আসলামুল হক ও বিটিএমসির সাবেক চেয়ারম্যান আবুল কালামের দুর্নীতির মামলা উঠিয়ে নেয়া হয়েছে। রেল কেলেঙ্কারির ঘটনায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগের কোনো অনুসন্ধানই হয়নি। অথচ জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলাকে কিভাবে গায়ের জোরে টিকিয়ে রাখা হয়েছে সেটাও দেশবাসী লক্ষ্য করছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ