• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পঞ্চপুকুর চ্যাম্পিয়ন

Nilphamari Pic-03নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে খোকন দা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পঞ্চপুকুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলা স্টেডিয়ামে চওড়া বড়গাছা ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে তারা।
নীলফামারী সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নুর।
জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবতে আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
উল্লেখ্য গত ৭নভেম্বর নীলফামারী হাই স্কুল মাঠে শুরু হয় এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ফুটবল দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে বিজয়ী দল ২০হাজার টাকা এবং রানার্স আপ দল ১০হাজার টাকার প্রাইজ মানী দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ