দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন বলেছেন, দিনাজপুর শিক্ষাবোর্ডকে মডেল শিক্ষাবোর্ডে পরিণত করা হবে। শিক্ষার্থীদের লালন-পালন করতে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। আমি নিজে ঘুষ খাইনা, বোর্ডের অন্যকেও ঘুষ খেতে দেব না। কেউ দূর্নীতি করলে তার রেহাই নেই। জেএসসি পরীক্ষার কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। কোন শিক্ষক নকলে সহযোগিতা করলে, তাকে কঠোর আইনের আওতায় আনা হবে।
শুক্রবার সকালে চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে সানলাইট স্কুলে ফাউন্ডেশন বৃত্তি প্রদান, পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান, শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য।
এসওএম মোখলেসুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাতা সদস্য হুমায়ুন কবির মান্নান শাহ্, নন্দীশ্বর দাস ও সানলাইট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামান শাহ্। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্কুল ম্যাগাজিন শৈলীর মোড়ক উম্মোচন করেন এবং ফাউন্ডেশন বৃত্তি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।