বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মিল্লাত আলীকে (৩২) গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মিল্লাতকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মিল্লাত উপজেলার ভোগনগর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান, মিল্লাত ২০১১ সালের একটি চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন মিল্লাতকে আটকের খবরটি নিশ্চিত করেছেন।