• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোমবার রাজশাহীতে ছাত্রদলের হরতাল

Hortalরাজশাহী: রাবি’র সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে সোমবার রাজশাহী নগরীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।
রাজশাহী মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যৌথভাবে ওই হরতালের ডাক দেয়। শুক্রবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
সমাবেশে একই সঙ্গে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচনের দাবিও জানান ছাত্রদল নেতারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্বদ্যিালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন অধ্যাপক ড. একেএম শফিউল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ