• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন প্রজন্মই আ.লীগকে ক্ষমতা থেকে নামাবে : শামা ওবায়েদ

100600_1সিসি নিউজ: আওয়ামী লীগের জুলুম-নির্যাতনে বিএনপিসহ সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের জনগণ এখন এই জুলুমবাজ সরকারের শাসনে অতিষ্ঠ। বিএনপির শীর্ষ নেতাদের ভয়ভীতি দেখিয়ে থামিয়ে রাখা গেলেও এ দলে আছে লাখ লাখ তরুণ। তাদের দমিয়ে রাখা যাবে না। বিএনপির এই তরুণ নেতারাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাবে।

গতকাল শুক্রবার বিকালে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও দলটির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ইসলাম তার বনানীর বাসায় একটি জাতীয় দৈনিককে  এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ এখন মামলা-বাণিজ্য করছে। জেলের ভয় দেখিয়ে বিএনপির সিনিয়র নেতাদের দমিয়ে রাখার চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় প্রশাসন দিয়ে লোকজনকে মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। এসব বিষয় তরুণ প্রজন্মের মনে আঘাত দিচ্ছে। নানা অজুহাতে প্রতিপক্ষ মনে হলেই তাকে ঘায়েল করছে সরকার। এভাবে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। দেশের মানুষ আওয়ামী লীগের ওপর ক্ষুব্ধ। সেদিন বেশি দূরে নয় যেদিন নতুন প্রজন্মই এ সরকারকে ক্ষমতা থেকে টেনে-হিঁচড়ে নামাবে।

বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে শামা বলেন, বিএনপি প্রকৃতপক্ষে একটি আদর্শিক দল। এ দলে অনেক থিংকট্যাংক আছেন। দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে তাদের বিকল্প নেই। আওয়ামী লীগের মাথামোটা নেতাদের দিয়ে দেশের উন্নয়ন নয়, বরং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। তাই আওয়ামী লীগের উচিত জনগণের মনোভাব বুঝে দ্রুত ক্ষমতা ছেড়ে পালান। না হলে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর করা জুলুম-অত্যাচারের খেসারত দিতে হবে কড়ায়-গ-ায়।

বাবার পথচলাকেই আদর্শ মনে করেন শামা ওবায়েদ। বলেন, মা আলাদা একটি দল গঠন করেছেন। তিনি তার দলের আদর্শে বিশ্বাস করেন। আমি বাবার আদর্শ নিয়ে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছি। তবে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে শুধু মা সাহেদা ওবায়েদই নন, যে কেউ সমালোচনা করলে খারাপ লাগে। আর এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আগামীতে তারেক রহমান দল ও দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেবেনÑ এমনটিও বিশ্বাস করেন বিএনপির এই তরুণ নেত্রী।

২০০১ সালে সংসদ নির্বাচনে ফরিপুর-২ আসন থেকে নির্বাচন করে এই তরুণ নেত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দা সাজেদা চৌধুরী কাছে হেরে যান। তবে আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আস্থাবান। আইটি বিশেষজ্ঞ শামা ওবায়েদ ইসলাম ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী। ছেলে আরভীন ইসলাম নবম শ্রেণী ও মেয়ে শিমরান ইসলাম অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। স্বামী শোভন ইসলাম ব্যবসী।

উৎসঃ   আমাদের সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ