কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল থানার ডিএসবি সদস্য মোঃ শফিকুল ইসলাম ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়ে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন। কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথ্বীশ কুমার সরকার জানান, শুক্রবার থানার ডিএসবি সদস্য মোঃ শফিকুল ইসলাম ঐতিহাসিক কান্তজীউ রাস মেলায় তার কর্তব্য পালন করে কাহারোল থানায় আসার পথে রাত আনুমানিক ২ টার সময় কাহারোল-কান্তজীউ পাকা রাস্তার ডিঘল কালি সরঞ্জার মোড় নামক স্থানে ছিনতাইকারীরা তাকে আটক করে মারধর করে বেঁধে রেখে তার ডিসকোভার-১০০ সিসি মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা সহ ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়। আজ শনিবার সকাল ৬ টায় লোকজন ধান কাঁটার জন্য মাঠে গেলে তাকে বাঁধা অবস্থায় দেখে উদ্ধার করে কাহারোল হাসপাতালে এনে ভর্তি করান।