• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গণতন্ত্র শক্তিশালী করতে সংলাপ জরুরি: নিশা

image_108322_0ঢাকা: সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী করতে রাজনৈতিক সংলাপ জরুরি। বাংলাদেশের জনগণই আগামী সংসদ নির্বাচনের ভবিষ্যত নির্ধারণ করবেন।
শনিবার বিকেলে গুলশানে আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সেখানে রাজনৈতিক সংলাপ নিয়ে কথা বলেছি।”
সার্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সার্ক শীর্ষ সম্মেলন পরিদর্শন করেছি। এবারের সম্মেলনে বিদ্যুৎ সহায়তা চুক্তি খুবই ইতিবিাচক।”
আঞ্চলিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এক সঙ্গে কাজ করতে রাজি বলেও জানান তিনি।
নির্বাচনের আগে গত বছরের ১৬ নভেম্বর নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার মধ্যে প্রথমবারের মতো ঢাকায় এসে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের চেষ্টা করেছিলেন বিসওয়াল। বিসওয়াল শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ