• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সানি লিওনের পোশাক ডিজাইনারকে আইনি নোটিশ

Leepakshi-Sunny-1417260069বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন সানি লিওন তার সিনেমায় বাহারি পোশাক পরে সবাইকে মাতিয়ে রাখেন। কিন্তু এবার সানির পোশাক ডিজাইনারকেই পেতে হলো আইনি নোটিশ!

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্তিজাদে সিনেমার প্রোডাকশন হাউজ লীপাক্ষি অ্যালাওয়ার্ডি নামের এ পোশাক ডিজাইনারের ওপর ভীষণ চটেছেন। এমনকি হাউজটি আইনি নোটিশও পাঠিয়েছেন।
মাস্তিজাদে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রে জানা গেছে, সানির পোশাক তৈরির জন্য লীপাক্ষিকে সত্তরভাগ টাকা অগ্রিম দেন এ প্রোডাকশন হাউজ। কিন্তু ৪৫ দিন পার হয়ে গেলেও একটি পোশাকও তিনি দিতে পারেনি। এ ব্যাপারে তাকে ফোন করলে তিনি এক সপ্তাহ সময় চেয়ে নেন। তারপরেও মাত্র কয়েকটি পোশাক দিতে পেরেছিলেন। তাও সেগুলো ঠিকমত তৈরি ছিল না। যার কারণে সানি কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পোশাকগুলো পরতে পারেননি।
এ সূত্র আরও জানায়, লীপাক্ষি তাদেরকে পোশাকের খরচ বাবদ দশ লাখ টাকা দিয়েছেন। কিন্তু এ পোশাকের মূল্য দুই থেকে তিন লাখের বেশি হওয়ার কথা নয়। তিনি এখন প্রযোজকের ফোনও রিসিভ করছেন না।
এ ব্যাপারে লীপাক্ষির সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ