• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাখাওয়াত ও শামসুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

Tribunalঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য  মাওলানা শাখাওয়াত হোসেন ও কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তুর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
ট্রাইব্যুনাল আসামি শামসুদ্দিনের বয়স সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে আমার বয়স ছিল মাত্র ১২ বছর। এবং ২০০৩ সাল থেকে আইন পেশার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি উল্লেখ করেন। তবে আইন পেশার আগে তিনি স্কুলের শিক্ষকতা করতেন বলে জানান।
তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে কি না ট্রাইব্যুনাল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার গ্রেফতারের বিষয়টি আমার পরিবার এবং আত্মীয়স্বজন কেউই জানে না। তাই এখন পর্যন্ত আইনজীবী নিয়োগ দেয়া সম্ভব হয়নি।’
তাকে গ্রেফতারের পর নির্যাতন করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদের গ্রেফতারের বিষয়টি তার পরিবারকে জানানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তার খাবারের ব্যবস্থা এবং স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখারও আদেশ দেন।
কিশোরগঞ্জ পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে জেলার সীমান্তবর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে আটক করে। শামসুদ্দিন এ সময় টিকিট কেটে চট্টগ্রামগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন।
শামসুদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ১০ জনকে হত্যাসহ নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠন করেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা দীর্ঘ তদন্তের পর গত ২৫ নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও তার ভাই নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে নাসির উদ্দিন আহমেদ পলাতক আছেন বলে জানা যায়।
এদিকে মাওলানা শাখাওয়াত হোসেনকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, শাখাওয়াত গত একমাস যাবৎ মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় ছিলেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মাওলানা শাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। পরে ১৯৯৬ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ