• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হল ত্যাগের নির্দেশ প্রত্যাহারের দাবী জানিয়েছে হাবিপ্রবি ছাত্রলীগ

HSTU Chatrolig Press Confদিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দাও জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল বলেন, মাত্র ২ ঘণ্টার নোটিশে ছাত্রীরা বাসায় ফিরতে কোনো অপ্রীতিকর ঘটনার স্বীকার হলে তার দায়ভার উপাচার্যকেই নিতে হবে। তিনি এই হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় সিটনসহ অন্যান্য বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাবিপ্রবি কর্তৃপক্ষ ৩০ নভেম্বর শনিবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ঘোষণ করে এবং শনিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। শীতকালীন ছুটি, অব্যাহত ছাত্র ধর্মঘট ও আন্দোলনের কারণে শনিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সকল প্রকার মিছিল, সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের আন্যান্য কর্যক্রম চলবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ