• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঘাপটি মেরে বসে ডায়াবেটিস

111স্বাস্থ্য ডেস্ক: আপনাকে কি টানা বসে কাজ করতে হয়? ন’-দশ ঘণ্টার অফিস আওয়ার্সে বার দুয়েকের বেশি থেকে চেয়ার ছেড়ে ওঠার জো নেই? লাঞ্চও সারেন চেয়ারে বসে?

তা হলে আর সময় নষ্ট করবেন না৷ শরীরকে রোগভোগ মুক্ত রাখতে এখনই ঘাম ঝরাতে শুরু করে দিন৷ আর এমন খাবার বাছুন ও পরিমাণে ততটাই খান, যাতে সুগার নিয়ন্ত্রণে থাকে বা কমাতে সাহায্য করে৷ না-হলে এবার ডায়াবেটিসের পরবর্তী শিকার হয়তো আপনি৷ যেমনটা ক’দিন আগেই আপনার কোনো না কোনো বন্ধু-সহকর্মী হয়েছেন৷

এমন পরামর্শ দিচ্ছেন দেশের তাবৎ এন্ডোক্রিন বিশেষজ্ঞ আর ডায়াবিটোলজিস্টরা৷ কারণ, বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বাড়িয়ে প্রায় দ্বিগুণ গতিতে বিশ্বে প্রভাব বিস্তার করছে মধুমেহ বা ডায়াবিটিস৷ এক দশক আগের কথা, বিশ্বের সেরা এন্ডোক্রিন বিশেষজ্ঞরা হিসাব কষে বলেছিলেন, ২০২৫-এর শেষ নাগাদ বিশ্বের ৩০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হবেন৷ কিন্তু সেই হিসাব ছাড়িয়ে এখনই ৩০ কোটির বেশি (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পরিসংখ্যান অনুযায়ী) মানুষের শরীরে বাসা বেধেছে এই রোগ৷ পিছিয়ে নেই বাংলোদেশ৷ প্রায় ৯০ লক্ষ মধুমেহ আক্রান্ত নাগরিককে আছে বাংলাদেশ৷

ইন্টিগ্রেটেড ডায়াবিটিস অ্যান্ড এন্ডোক্রিন অ্যাকাডেমির সভাপতি বিশিষ্ট এন্ডোক্রিন বিশেষজ্ঞ দেবাশিস মাজির কথায়, ‘অনিয়মিত খাদ্যাভ্যাস ডায়াবিটিসের হার অত্যন্ত বাড়িয়ে দিয়েছে৷ এখন বাচ্চারাও টাইপ টু ডায়াবিটিসে আক্রান্ত হচ্ছে৷’

কেন ডায়াবেটিস বাড়ছে? এন্ডোক্রিন বিশেষজ্ঞরা বলছেন, ‘এর পিছনে রয়েছে জীবনশৈলি৷ আজকাল একটা বাসস্টপ পেরোতেও লোকে বাসে ওঠেন৷ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের দেখুন, হাঁটতে বড্ড অনীহা৷ এক কিলোমিটার যেতেও রিকশায় চাপছে৷ দোতলায় উঠতেও লিফট চাপছে৷ আর খাবার? হাতে-গড়া রুটির স্বাদ ভুলে গিয়েছেন৷ পিত্জা-বার্গার কোল্ড-ড্রিঙ্ক ছাড়া কিছু বোঝেন না৷’ এর সঙ্গে যোগ হচ্ছে অনেক রাত পর্যন্ত জেগে থাকা৷ ধূমপান, মদ্যপানের নেশা থাকলে স্থূলতার কারণে সহজেই বাসা বাধছে ডায়াবেটিস৷

ওবেসিটির সঙ্গে সঙ্গেই শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস৷ আর ডায়াবিটিস মানেই আরও পাঁচটা রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কয়েকগুণ বেড়ে যাওয়া৷ যে তালিকায় রয়েছে কিডনি, হার্টের মতো অসুখ৷ কার্ডিওলজি বিশেষজ্ঞরা বলছেন, ‘একজন মধুমেহ আক্রান্তের হার্ট অ্যাটাক ও তাতে মৃত্যুর সম্ভাবনা সাধারণের চেয়ে ৮-১০ গুণ বেশি৷ শুধু তাই নয়, যত রোগী রেনাল ফেলিওর হয়ে মারা যান, তাদের একটা বড় অংশ ডায়াবিটিসে আক্রান্ত৷’

শুধু এটুকুই নয়৷ ডায়াবেটিসের অন্যতম বিপদ হলো ফুট আলসার ও গ্যাঙ্গরিন৷ পরিসংখ্যান বলছে, প্রতি বছর যত মানুষের পা কেটে বাদ দিতে হয় (আঘাত ও ঘা জনিত কারণে) তাদের মধ্যে ৮০ শতাংশের পা বাদ যাওয়ার কারণ ডায়াবিটিস৷ ডায়াবিটিসের কারণে রোগীরা অনেক সময়েই নিউরোপ্যাথিতে (হাত পায়ের সার চলে যাওয়া) আক্রান্ত হন৷ কারণ, পেরিফেরাল নার্ভের ওপর আঘাত করে এই রোগ৷’ ডেকে আনে অন্ধত্বও৷

চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত মধুমেহ রোগে আক্রান্ত থাকলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগ হয়৷ ঠিক সময়ে চিকিৎসা না-হলে এই রোগে অন্ধত্ব নেমে আসাও অসম্ভব নয়৷

টাইপ-টু ডায়াবিটিস (৯০ শতাংশ মানুষ এই প্রকার ডায়াবিটিসেই আক্রান্ত হন) উপসর্গ বিহীন৷ তা হলে কীভাবে ঠেকানো যাবে এই রোগ? চিকিৎসকেরা বলছেন, তিনটি জিনিস মাথায় রাখতে৷ এক, ভারসাম্যযুক্ত খাবার খেতে হবে৷ নজর রাখতে হবে মেদ যেন বাসা না বাঁধে শরীরে৷ দুই, নিয়মিত যোগব্যায়াম করতে হবে৷ তিন, ২৫ বছরের পর থেকেই নিয়মিত মেডিক্যাল চেক-আপ করাতে হবে৷

তাই জনপ্রিয় বিজ্ঞাপনের সূত্র ধরে বলা যেতেই পারে, লিফট ছাড়ুন সিঁড়ি ধরুন৷- ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ