আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ে শাশা ও মালিয়ার কড়া সমালোচনা করেছেন এক রিপাবলিকান কর্মকর্তা। আমেরিকার হোয়াইট হাউসের ‘থ্যাংকস গিবিং’ উৎসবে ওবামার দুই মেয়ের উপস্থিতিই গায়ে লেগে যায় ওই রিপাবলিকানের। আর তাই গা ঝেড়ে সমালোচনা ফেসবুকে।
এলিজাবেথ লোটেন নামের ওই রিপাবলিকানের অভিযোগ, “ওবামার দুই মেয়ে শ্রদ্ধা দেখাতে যানে না। এছাড়া তাদের আভিজাত্যবোধেরও ঘাটতি রয়েছে।” শুধু তাই নয় মালিয়া ও শাশার শট স্কার্ট পরারও সমালোচনা করেন তিনি।
ফেসবুক পোস্টে এলিজাবেথ লোটেন লিখেন, “হোয়াইট হাউজে ঐতিহ্যবাহী টারকি পারডন উৎসবে বারাক ওবামার সাথে এই দুই কিশোরীকে খুবি বিরক্তিকর দেখাচ্ছিলো।”
অনুষ্ঠানে অনান্য সমালোচকরাও ১৬ বছর বয়সি মালিয়া এবং ১৩ বছর বয়সি শাশার অপছন্দীয় দিকগুলো নিয়ে কথা বলেছেন। তবে সবচাইতে একটু বেশি বলে ফেলেছেন এলিজাবেথ লোটেন।
তবে কড়া এই সমালোচনার পর ক্ষমা প্রকাশের পাশাপাশি ফেসবুক থেকে ওই পোস্ট ডিলিট করে দিয়েছে ওই রিপাবলিকান।
পোস্ট ডিলিট করার আগে এলিজাবেথ লোটেন লিখেন,“প্রিয়, শাশা ও মালিয়া। আমি জানি তোমরা দুজনেই কিশোরী, তবে তোমরা প্রথম শ্রেণী পরিবারের সদস্য। এটার আভিজাত্য তোমাদের থাকা উচিত। অন্তত তোমাদের জায়গাটাতে যে ভূমিকা রাখার কথা ততটুকু রাখো।”
তিনি বলেন, “ এবিষয়গুলোতে তোমাদের মা এবং বাবাও তাদের অবস্থানকে সম্মান দিতে পারছেন না। তাই আমার মনে হচ্ছে হোয়াইট হাউসে তোমরা সুন্দর কোন মডেল উপস্থাপন করতে পারছে না।”
এলিজাবেথ লোটেন আরো লিখেন, “হোয়াইট হা্উস যেমন প্রত্যাশা করে, তোমাদের উৎসবে তেমন থাকা উচিত। তোমরা যা সম্মান করো সেরকম পোশাক পড়। শুঁড়িখানার মতো পোশাক পরো না।”
কড়া সমালোচনা শেষে অনুতপ্ত হয়ে দেয়া পোস্ট এ এলিজাবেথ লোটেন লিখেন, “কয়েক ঘণ্টা প্রার্থনার পর, আমার মা-বাবার সাথে এ বিষয়ে কথা বলে এবং ফেসবুকে নিজের লেখা কয়েকবার পরার পর বুঝেছি এটা আক্রমণাত্মক হয়ে গেছে।”
ক্ষমা চেয়ে তিনি বলেন, “যাদেরকে আমি কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাচ্ছি।”-ওয়েবসাইট।