ঢাকা : জাতীয়তাবাদী পন্থী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, মতবিনিময়ে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের কর্মসূচি নির্ধারণের বিষয়ে আলোচনা করা হতে পারে।