নীলফামারী প্রতিনিধি: গাছ থেকে পড়ে নিশাদ (১৩) নামের এক ৬ষ্ট শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। সে নীলফামারী পৌর এলাকার কবরস্থান পাড়ার আব্দুল মজিদের পুত্র ও নীলফামারী ছমির উদ্দীন স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্র মতে নিশাদ শনিবার বিকেলে খেলার ছলে বাড়ীর একটি গাছে উঠে। এসময় পা ফঁসকে গাছ থেকে পড়ে সে গুরুত্বর আহত হন। তাকে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কিন্ত রাতে রংপুরে নেয়ার পথে সে মারা যায়।