সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সামুদ্রিক খাবারে ঝুকিঁ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এর মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্যালারিতে কর্মশালা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ফিশ এন্ড শ্রীম্প ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মো:রফিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচার ইকোনমিক্স এন্ড বিজনেস স্টাডিজ অনুষদ এর ডিন প্রফেসর ড. মো: শাহ জাহান মজুমদার। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাব উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রনালয় এর যুগ্ন সচিব ড. মো: গোলাম ইয়াহিয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি এন্ড কোয়ালিটি কন্ট্রোল বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো: মোতাহার হোসেন।এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন মো: মালেক।
অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ এবং মার্স্টাস এর শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
প্রশিক্ষন কর্মশালায় ঝুকিঁবিহীন ভাল মৎস্য চাষ এবং বাংলাদেশে মৎস্য খাতের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারনা দেয়া হয়ে থাকে।