• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরাকে ৫০ হাজার ভূত সৈন্য!

image_108564_0আন্তর্জাতিক ডেস্ক: একশো কিংবা দুইশো নয় ৫০ হাজার ভূত সেনা ঢুকে পড়েছে ইরাকের সেনাবাহিনীতে। বিশ্বাস হচ্ছে না! ভূত এই সৈন্যরা ডিউটিতেও নেই, হাজিরাতেও নেই কিন্তু মাস শেষে তাদের বেতন ঠিকই পরিশোধ হয়ে যাচ্ছে। আর এটা নিয়েই আসল তাল-গোল!

ইরাকের দুর্নীতি কমিশন সম্প্রতি তাদের এক তদন্তে ৫০ হাজার ভুয়া সৈন্যের তালিকা পেয়েছে। আর সৈন্যরাও সেনাবাহিনীতে ভূত সৈন্য হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, “ভূত সেনাদের বেতন দেয়া বন্ধ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদীর মুখপাত্র রাফিদ জাবোরি বার্তা সংস্থা এএফপিকে জানান, “সর্বশেষ বেতন তালিকা তৈরির সময়ই তদন্ত শুরু করা হয়েছে।”

রাফিদ জাবোরি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী ভূত সৈন্যদের ধরতে অভিযান করার কথা ভাবছেন। একই সঙ্গে সমস্যার মূল কারণও খোঁজে বের করার চেষ্টা করছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে জানান, “যে ৫০ হাজার সৈন্যের নাম এসেছে এরা হয় সেনাবাহিনী থেকে পালিয়ে গেছে নতুবা সাম্প্রতিক সময়ের লড়াইগুলোতে নিহত হয়েছে।”-বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ