• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাড় ক্ষয় শুধু নারীদের রোগ নয়

1413637260স্বাস্থ্য ডেস্ক : হাড় ক্ষয় শুধু নারীদের রোগ নয়। পঞ্চাশ বছর বয়সের পর প্রতি ৫ জন পুরুষের ১ জন ও প্রতি তিন নারীর ১ জনের অস্টিওপোরোসিসের কারণে হাড় ভেঙে যায়।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার বিশ্ব অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয় রোগ) দিবসের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি।
‘আসুন হাড়কে ভালোবাসি, সুস্থ রাখি এবং হাড়ভাঙা প্রতিরোধ করি’— স্লোগানকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিউমাটোলজি সোসাইটির মহাসচিব অধ্যাপক নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ একটি নীরব ঘাতক। এর ফলে সাধারণত কব্জি, মেরুদণ্ড এবং কুঁচকির হাড় ভঙ্গুরপ্রবণ হয়ে ওঠে।
সম্প্রতি বাংলাদেশেও এক সমীক্ষায় যুব বয়সে অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসি ও ভিটামিন ডি-এর স্বল্পতা দেখা গেছে। নবজাতকের ওজন হাড়ের ঘনত্ব ও অস্টিওপোরোসিসের নিয়ামক হিসেবে কাজ করে। শারীরিক পরিশ্রম ও সুস্বাস্থ্য অস্টিওপোরোসিস ঝুঁকি কমায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক শাহলা খাতুন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান, সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আতিকুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ