• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছবি লেমিনেটিং করতে গিয়ে স্টুডিওতে ছাত্রী ধর্ষিত

Dorson-107মুন্সীগঞ্জ :  নিজের ছবি  লেমিনেটিং করতে গিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে স্টুডিতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকারে দোকানের মালিক রাজু মাদবরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ শহরস্থ ১ নম্বর আদালতে সোমবার দুপুরে ধর্ষণের শিকার ছাত্রীর জবানবন্দি ১৬৪ ধারায়  রেকর্ড করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নার্গিস ইসলাম।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান,  রোববার বেলা ১১ টার দিকে আল-আমিন বাজারে রাজু  স্টুডিওতে নিজের ছবি ও পরীক্ষার প্রবেশপত্র  লেমিনেটিং করতে যায় ওই স্কুল ছাত্রী। এ সময় স্টুডিও মালিক রাজু মাদবর ও তার দুই কর্মচারীর সহযোগিতায় ওই ছাত্রীকে স্টুডিওর ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
বাঘরার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের নবম  শ্রেণির ওই ছাত্রী বাড়িতে ফিরে ঘটনা খুলে বলেন। পরে  রোববার রাতে ছাত্রীর নানা আইয়ুব আলী বাদী হয়ে স্টুডিও মালিক রাজু মাদবর ও তার দুই কর্মচারীকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর  রোববার দিবাগত গভীর রাতে বাঘরা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি  থেকে ধর্ষক স্টুডিও মালিক রাজুকে পুলিশ  গ্রেফতার করে।
সোমবার বিকেলে শহরস্থ আদালতে জবানবন্দি দিয়েছে ধর্ষিত স্কুল ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ