গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১০ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।নৈশপ্রহরী উপজেলার কাপাসিয়া গ্রামের কাসেম আলী জানান, রাত ২টার দিকে কয়েকজন ডাকাত মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাজারে আসেন। এ সময় তারা কাসেম আলীকে মারধর করে বাজার থেকে আধা কিলোমিটার দূরে একটি বাঁশঝাড়ে বেঁধে রেখে বাজারের ওষুধ, মোবাইল, কসমেটিক্স ও গালামালের ১০টি দোকানের তালা ভেঙে লুটপাট করেন। এতে ২৫ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি হয় বলে ব্যবসায়ীরা জানান।