• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি বিদ্যালয়ের ভর্তির ফরম বিতরণ শুরু

admision_45601ঢাকা: ঢাকা মহানগরীর ৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে ফরম বিতরণ শুরু হয়। ফরম বিতরণ চলবে ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শুধুমাত্র অনলাইনের (www.dshe.gsa.edu.bd) মাধ্যেমে ভর্তির আবেদন করতে হবে। বিদ্যালয়ে ভর্তি ফরম পাওয়া যাবে না।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তি সংক্রান্ত নোটিশ অনুযায়ী, প্রথম শ্রেণীতে ভর্তির লটারি হবে ২৭ ডিসেম্বর। প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া যাবে এমন বিদ্যালয় রয়েছে ১৪টি। তবে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেয়া হবে।৩২টি বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর এসব পরীক্ষা নেয়া হবে। আর নবম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।কোনো শিক্ষার্থী একই গুচ্ছভুক্ত কেবল একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে। তবে কেউ ইচ্ছা করলে তিনটি গুচ্ছের তিনটি বিদ্যালয়েও আবেদন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ