সিসি নিউজ: ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
বিগত কমিটির সহ-সম্পাদক রাকিবুল ইসলাম জানিয়েছেন, ম্যাডাম (খালেদা জিয়া) শোকজপ্রাপ্ত আমাদের সাত নেতাকে ডেকেছেন। বুধবার রাতে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করব। ম্যাডামকে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরব।” তবে তরিকুল ইসলাম টিটু বলেন, “এ বিষয়ে কিছু জানি না।”
এদিকে খালেদা জিয়া বিদ্রোহী নেতাদের ডাকায় সব আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রয়েল।
পদ ফিরে পেলেন কুমিল্লার রমিজ উদ্দিন কুমিল্লা জেলা বিএনপির সদস্য ও মেঘনা উপজেলা বিএনপির সভাপতি রমিজ উদ্দিন লন্ডনিকে সকল পদ ফিরিয়ে দেয়া হয়েছে। বিএনপির দফতরের দায়িত্বে থাকা দলের যুগ্ম মহাসচিব রিজভী আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রমিজ উদ্দিন লন্ডনিকে জানানো হয়, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ বহাল করা হলো।