• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুক্তিযোদ্ধা দলের ১৯১ সদস্যের কমিটি অনুমোদন

index_60033ঢাকা : জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১৯১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাহী কমিটির অনুমোদন করেছেন।
মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ কমিটিতে ইশতিয়াক আজিজ উলফাতকে সভাপতি, হাজী আবুল হোসেন সিনিয়র সহ-সভাপতি, এস এম শফিউজ্জামান খোকন সাধারণ সম্পাদক, মো. সাদেক আহমেদ খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং এ কে এম নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১৯১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ