• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে বাস চাপায় জাপা নেতার ছেলে নিহত

Accidentঢাকা : রাজধানীর মেরুল বাড্ডায় বাস চাপায় জাতীয় পর্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম এর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে নিহত হয়েছে। নিহতের নাম ছাদীম মোর্শেদ (২০)। তিনি বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে মেরুল বাড্ডার এশিয়ান হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপিরদর্শক (এসআই) হালিম শীর্ষ নিউজকে জানান, বিকেল ৫ টার দিকে মোটরসাইকেল আরোহী মোর্শেদকে ‘ফাল্গুন’ পরিবহনের একটি বাস চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত‍াবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, বাসটিকে আটক করা গেলেও ড্রাইভার কিংবা হেল্পার কাউকে আটক করা যায়নি।
এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পাটির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
এক শোক বার্তায় জাতীয় পাটির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ ও দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ