• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গোপসাগরে ট্রলারসহ ৪৫ জেলে অপহরণ

Opoবাগেরহাট : পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবার মান্দ্রারবাড়িয়া এলাকায় আবারো ৩টি মাছধরার ট্রলারসহ ৪৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে জলদস্যুরা।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাগরে শুটকিপল্লীর জেলেরা সমুদ্রে মাছ ধরে উপকূলে ফেরার পথে জলদস্যু জাহাঙ্গীর ও ফরহাদ বাহিনীর সদস্যরা ট্রলারে হামলা চালিয়ে তাদের অপহরণ করে এবং মালামাল লুটে নেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে দুবলাচর ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন বলেন, সোমবার গভীর রাতে সমুদ্রে মাছ ধরে শুটকিপল্লীতে ফেরার পথে জলদস্যু ফরহাদ ও জাহাঙ্গীর বাহিনী জেলেদের ট্রলারে হামলা চালায়। এ সময় ৩টি ট্রলারসহ ৪৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার জয়নাল নামে এক ব্যক্তির ট্রলার রয়েছে। অপহৃত অপর জেলেদের বাড়ি রামপাল, কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা এলাকায়। তবে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. আমীর হোসাইন চৌধুরী জানান, সাগরে জেলেদের ওপর জলদস্যুদের তাণ্ডবের খবর শুনেছি। তবে যোগাযোগের অভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তারপরও খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি। তবে কোস্টগার্ড এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
উল্লেখ্য, বঙ্গোপসাগর উপকূল বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের দুবলাচরসহ ১১টি শুটকিপল্লীতে বর্তমানে শুটকি ধরার মৌসুমে ২৫ হাজারের অধিক জেলে রয়েছে। এরা সারাক্ষণ সশস্ত্র দস্যুদের আতঙ্কে উদ্বিগ্ন থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ